গোপনীয়তা নীতি

সর্বশেষ আপডেট: 2026-11-19

আমরা কারা

ChamberBook হল Sarvenex-এর (sarvenex.com) একটি পণ্য। এটা ফার্মেসি আর ডাক্তারের চেম্বারকে ("দোকান") সিরিয়াল বুকিং নিতে আর রোগীদের WhatsApp-এ মেসেজ পাঠাতে সাহায্য করে।

কী তথ্য রাখা হয়

দোকানের স্টাফদের নাম, মোবাইল নম্বর আর দায়িত্ব। দোকানের রোগীদের নাম, বয়স (দিলে), মোবাইল নম্বর, ভাষা, বুকিং, দোকানের লেখা ভিজিট নোট আর পরের তারিখ, রেটিং, আর দোকানের বটের সঙ্গে WhatsApp মেসেজ।

কেন রাখা হয়

শুধু দোকানের জন্য পরিষেবা চালাতে: বুকিং, লাইন, রিমাইন্ডার, follow-up, চেম্বারের ওয়েবসাইট আর রেটিং। আমরা কারও তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনেও ব্যবহার করি না।

কে দেখতে পায়

প্রতিটা দোকান শুধু নিজের রোগী আর স্টাফকেই দেখে। রোগীর তথ্য যে দোকান নিয়েছে, সেটা তাদেরই। আমাদের টিম শুধু সাহায্যের দরকারে বা আইন অনুযায়ী দেখে।

WhatsApp ও অন্য পরিষেবা

মেসেজ যায় Meta-র WhatsApp Business Platform দিয়ে, আমাদের মেসেজিং পার্টনারের মাধ্যমে। OTP লগইন হয় MSG91 দিয়ে। এরা শুধু নিজের পরিষেবা দিতে তথ্য ব্যবহার করে।

তথ্য মুছে ফেলা

দোকান নিজের তথ্য মুছতে বলতে পারে, রোগীও দোকানকে বা আমাদের বলতে পারেন। নিচের নম্বরে WhatsApp করুন।

যোগাযোগ

WhatsApp: +91 93820 53515